Tuesday, July 31, 2018

অমরত্ব

-ফারাজী হাবিবুর রহমান

অমরত্ব চাইনি আমি!
চেয়েছি শুধু প্রেম সুধা।
আমি জানি আমি অমর নই,
আমার দেহ খানি নেতিয়ে পড়বে
তোমার মাটির কোলে।
আর খনে খনে হারিয়ে যাবে
আমার নিশ্বাস টুকু।
তাঁর পর আমি প্রকৃতিতে,
আমি পুরুষে, আমি নারীতে,
আমি বীর্যে, আমি মাটিতে,
আমি জল-স্থালে,
আমি আকাশে-বাতাসে,
আমি জল সমুদ্র সৈকতে।
তাঁর আগ মূহুর্তে
আমার আঙ্গুলটাকে চাপিয়া শক্ত করিয়া ধরিয়া রাখো।
তাঁর পরও যদি আমি চলিয়া যাই.....
তখন আমার আঙ্গুলের আংটি খানি ধরিয়া রেখো
 তাহা ছাড়িও না।
আমাকে তুমি হারিওনা।
কন্ঠে যদি না থাকে আমার শব্দ,
স্পর্শে যদি না থাকে আমার হাত,
চাহোনিতে যদি না থাকে আমার নয়ন।
তখন তুমি দেখো
 আমার আঙ্গুলের রিং এর ভিতর
কে যেন কথা বলে,
কে যেন তোমায় স্পর্শ করে,
কে যেন তোমায় ঘুম থেকে,
থেকে থেকে ডেকে তোলে।
সে তো আমি নই!
সে তো আমার পরম আত্তা!

No comments:

Post a Comment