এক জন শিক্ষক হিসাবে আমি মনে করি ক্লাসের সবচেয়ে বোকা আর অঘা শিক্ষার্থীটাকে আমদের প্রত্যেক শিক্ষকের টার্গেট করা উচিৎ যাকে টপিকটা বোঝাতে হবে আর যদি এটা আপনি করতে পারেন মধ্যম ও ভাল শিক্ষার্থীরা এমনিতেই আপনার টপিকটা বুঝতে পারবে।আমি এই নীতিটা খুব কম শিক্ষকের মাঝে দেখতে পাই, ঐ ব্যাক বেঞ্চের ছেলেটা ক্ষেত্রে যেটা দেখতে পাই সেটা হলো 'তোর দ্বারা কিচ্ছু হবেনা,চাকরি এত সহজ না,জীবনে অন্ধকার নেমে আসছে' ইত্যাদি ইত্যাদি।
পৃথিবীর ইতিহাসে বহু উদাহরণ আছে যারা ব্যাক বেঞ্চের ছাত্র ছিল তারাই একদিন মহা পরুষে রুপান্তরিত হয়েছে। শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আগে আমাদের শিক্ষক সমাজের দৃষ্টিভঙ্গি আগে পরিবর্তন করতে হবে,অন্যথায় পরিবর্তন পরিবর্তন করে গলা ফাটিয়ে ফেললেও কোন ফল দেবে না।আমি বলছিনা আমাদের সমাজের সলক শিক্ষকই এমন,আমি নিজে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে বড় হয়ে এই পেশায় এসেছি।বর্তমান সময়ে শিক্ষকদের কিছুটা পরিবর্তন হয়েছে, পূর্ব দিগন্তের সূর্য এখনো বহু দূর তাই শিক্ষক সমাজের কাছে আহবান আসুন পরিবর্তন হই পরিবর্তন করি।

No comments:
Post a Comment