Tuesday, July 31, 2018

অমরত্ব

-ফারাজী হাবিবুর রহমান

অমরত্ব চাইনি আমি!
চেয়েছি শুধু প্রেম সুধা।
আমি জানি আমি অমর নই,
আমার দেহ খানি নেতিয়ে পড়বে
তোমার মাটির কোলে।
আর খনে খনে হারিয়ে যাবে
আমার নিশ্বাস টুকু।
তাঁর পর আমি প্রকৃতিতে,
আমি পুরুষে, আমি নারীতে,
আমি বীর্যে, আমি মাটিতে,
আমি জল-স্থালে,
আমি আকাশে-বাতাসে,
আমি জল সমুদ্র সৈকতে।
তাঁর আগ মূহুর্তে
আমার আঙ্গুলটাকে চাপিয়া শক্ত করিয়া ধরিয়া রাখো।
তাঁর পরও যদি আমি চলিয়া যাই.....
তখন আমার আঙ্গুলের আংটি খানি ধরিয়া রেখো
 তাহা ছাড়িও না।
আমাকে তুমি হারিওনা।
কন্ঠে যদি না থাকে আমার শব্দ,
স্পর্শে যদি না থাকে আমার হাত,
চাহোনিতে যদি না থাকে আমার নয়ন।
তখন তুমি দেখো
 আমার আঙ্গুলের রিং এর ভিতর
কে যেন কথা বলে,
কে যেন তোমায় স্পর্শ করে,
কে যেন তোমায় ঘুম থেকে,
থেকে থেকে ডেকে তোলে।
সে তো আমি নই!
সে তো আমার পরম আত্তা!

মন থেকে চাইলে সব হয়

বলতে পারেন এই কাহিনিটি একটি কুসংস্কার, কুসংস্কার হলেও এটি একটি ধ্রুব সত্য প্রথা। আফ্রিকার জঙ্গলে একটি জাতি বসবাস করে ,তাদের সমাজে বৃক্ষ কর্তণ করা মহা পাপ এর কারনে তারা বৃক্ষ কর্তণ করেনা। যে স্থানে বৃক্ষটি আছে সেখানে যদি রাস্তা বা ঘর বা অন্য কিছু তৈরি করতে হয় তখন তারা তা কর্তণ করেনা,তার বদলে তারা বৃক্ষের সামনে গিয়ে প্রতিদিন বৃক্ষকে অভিশাপ দেয়, থু-থু দেয়, গালি-বকা দেয়, ক্ষনিকের ব্যবধানে বৃক্ষটি মারা যায়।এর আসল কারন হলো ঐ ব্যাক্তিটি মন থেকে, হৃদয় থেকে চাই ছিলেন বৃক্ষটির অবসান হোক,তাই বৃক্ষটি মারা যায়।আপনার জীবনে কোন কিছুই ইমপছিবল নয় মন থেকে চাইলে সব হয়।

হৃদয়ের চাওয়া

বৃ্ষ্টি স্নান


-ফারাজি হাবিবুর রহমান

অফিসে নিজের চেম্বারে বসে আছি ,
বাইরে মুশুলধারে বৃষ্টি হচ্ছে।
জানালার গ্লাসটা খুলে দিলেই দেখা যায়
 কদম ফুল আর বৃষ্টিতে ভেজা পাতা।
খুব মনে পড়ছে তোমাকে
এই নিঝুমো বৃষ্টিতে যদি তোমাকে নিয়ে ভিজতে পারতাম !
এই কদম ফুলের গাছ থেকে
 ফুল এনে তোমার খোপায় গুজে দিতে পারতাম !
রসের গন্ধ আমারও মনে ধরেছে প্রেয়,
 কি করে তার স্বাদ লই বলো?
এখন আমার এই গন্ধ
আমার এই চাওয়া,
আকাশে ছড়িয়ে দিলাম ,
তোমার উঠনে বৃষ্টির মত ঝরে ঝরে পড়ছে।
এই মূহুর্তে আমার এই অনুভতি
 বুঝতে না পারলেও তুমিতো বৃষ্টির অনুভতি বুঝতে পারছো।
বৃষ্টির গন্ধ পাচ্ছো।
দূরে কোথাও কদম ফুল ফুটেছে
তার শোভাস তোমার চার পাশে ঘুর ঘুর করছে  
তুমি আমাতে গন্ধ পাচ্ছো
আমি তোমাতে গন্ধ পাচ্ছি
এই বর্ষায় আমার সব ভালবাসা ছড়িয়ে দিয়েছি
যা তোমা পর্যন্ত পৌছিয়ে গিয়ে
তোমাতেই বৃষ্টি স্নান হচ্ছে।

উৎসর্গ
বিলাসী
তারিখ:০৩-০৬-১৮
রবিবার
সময়:১২.৫৬ মিনিট

বঙ্গবন্ধুর জন্মদিনে চিন্তা মগ্ন, বঙ্গবন্ধুর জন্ম না হলে কি ভাবে জন্ম হতো বাংলাদেশের !!!


কবিতা

সন্দেহের চোখ


কোন মানুষকে সন্দেহের চোখে দেখার আগে নিজের মস্তিষ্কের ব্যাধিটাকে সন্দেহের চোখে দেখাটাই উত্তম।
-ফারাজী হাবিবুর রহমান

সন্ধি

-ফারাজী হাবিবুর রহমান


নি:সঙ্গ আমি একা পথিক
দাড়িয়ে ছিলাম মহা কালের মাঝে 
জীবনের এই সন্ধি ক্ষনে
যদি দেখা হয় তোমার সাথে
অমর কবিতা গুলোর মাঝে
হারিয়ে যাব তোমাকে নিয়ে|ওগো স্বন্প চারিতা
তোমার এলো মেলো মেঘের মত
কালো কেশ খানি যেন
শিল্পীর কারুকার্যায় আঁকা|তুমিতো জীবনান্দ দাঁসের
নাটোরের বনলতা সেন নও|তুমি এলেন কিংবা মোনালিসাও নও|তুমি খুব সাধারণ একটি মেয়ে|তোমার মেঘের মত
কালো কেশের যাদু
কবিতা কিংবা বুলেটকেও হার মানায়|আমি দেখিনি কোন নিপুন শিল্পীর
রং তুলিতে আকাঁ তোমার রুপখানি
যা শুনেছি তা শুধু
তোমার মেঘের মত
কালো কেশের প্রসংশা|দক্ষ শিল্পীর দক্ষ কর্মে
রুপসির রুপ খানি যতটুকুনা 
সুন্দর হয়?তার চেয়ে বেশি সুন্দর হয় 
তার ভিতরটা|আমি রুপসি বিলাসীর প্রেমে পড়িনি
আমি প্রেমে পড়েছি
প্রেমিকা বিলাসীর
আমি প্রেমে পড়েছি
ব্যাক্তি বিলাসীর।