Tuesday, July 31, 2018

সন্ধি

-ফারাজী হাবিবুর রহমান


নি:সঙ্গ আমি একা পথিক
দাড়িয়ে ছিলাম মহা কালের মাঝে 
জীবনের এই সন্ধি ক্ষনে
যদি দেখা হয় তোমার সাথে
অমর কবিতা গুলোর মাঝে
হারিয়ে যাব তোমাকে নিয়ে|ওগো স্বন্প চারিতা
তোমার এলো মেলো মেঘের মত
কালো কেশ খানি যেন
শিল্পীর কারুকার্যায় আঁকা|তুমিতো জীবনান্দ দাঁসের
নাটোরের বনলতা সেন নও|তুমি এলেন কিংবা মোনালিসাও নও|তুমি খুব সাধারণ একটি মেয়ে|তোমার মেঘের মত
কালো কেশের যাদু
কবিতা কিংবা বুলেটকেও হার মানায়|আমি দেখিনি কোন নিপুন শিল্পীর
রং তুলিতে আকাঁ তোমার রুপখানি
যা শুনেছি তা শুধু
তোমার মেঘের মত
কালো কেশের প্রসংশা|দক্ষ শিল্পীর দক্ষ কর্মে
রুপসির রুপ খানি যতটুকুনা 
সুন্দর হয়?তার চেয়ে বেশি সুন্দর হয় 
তার ভিতরটা|আমি রুপসি বিলাসীর প্রেমে পড়িনি
আমি প্রেমে পড়েছি
প্রেমিকা বিলাসীর
আমি প্রেমে পড়েছি
ব্যাক্তি বিলাসীর।

No comments:

Post a Comment