![]() |
দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে।।
পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া–
সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি–
নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে।।
বসিয়া আছ কেন আপন-মনে,
স্বার্থনিমগন কী কারণে ?
চারি দিকে দেখো চাহি হৃদয় প্রসারি,
ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি
প্রেম ভরিয়া লহো শূন্য জীবনে।।
শিল্পীঃ রিজওয়ানা চৌধুরী বন্যা
অ্যালবামঃ টাইম অফ রাইটিং
সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
বছরঃ পাওয়া যায় নি
বিভাগঃ রবীন্দ্র সংগীত
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া।।
চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে সখা, কত ভালোবাসি।
ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা
কেমনে তোমারে কব প্রণয়ের কথা।।
ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চির জন্ম সঙ্গোপনে পূজিব একাকি
কেহ জানিবে না মোর গভীর প্রণয়
কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।
আপনি আজিকে যবে শুধাইছ আসি।
কেমনে প্রকাশি কব কত ভালোবাসি।।
শিল্পীঃ সাগর সেন
অ্যালবামঃ পাওয়া যায় নি
সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
বছরঃ পাওয়া যায় নি
বিভাগঃ রবীন্দ্র সংগীত
![]() |
কেন মেঘ আসে হৃদয়-আকাশে,
তোমারে দেখিতে দেয় না?।
ক্ষণিক আলোকে আঁখির পলকে
তোমায় যবে পাই দেখিতে
হারাই-হারাই সদা হয় ভয়
হারাইয়া ফেলি চকিতে।।
কী করিলে বলো পাইব তোমারে,
রাখিব আঁখিতে আঁখিতে।
এত প্রেম আমি কোথা পাব নাথ
তোমারে হৃদয়ে রাখিতে?
আর কারো পানে চাহিব না আর,
করিব হে আমি প্রাণপণ–
তুমি যদি বল এখনি করিব
বিষয় বাসনা বিসর্জন।।
শিল্পীঃ শ্রাবণী সেন
অ্যালবামঃ পাওয়া যায় নি
সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
বছরঃ পাওয়া যায় নি
বিভাগঃ রবীন্দ্র সংগীত
মধু মালতি ডাকে আয় ফুল ও ফাগুনের এ খেলায়
যূথী কামিনী কত কথা গোপনে বলে মলয়ায়
চাঁপা বনে অলি সনে লুকোচুরি গো লুকোচুরি
আলো ভরা কালো চোখে গো কি মাধুরী গো কি মাধুরী
মন চাহে যে ধরা দিতে তবু সে লাজে সরে যায়
মালা হয়ে প্রানে মম কে জড়ালো কে জড়ালো
ফুল রেনু মধু বায়ে কে ঝরালো কে ঝরালো
জানি জানি কে মোর হিয়া রাঙালো রাঙা কামনায়
যূথী কামিনী কত কথা গোপনে বলে মলয়ায়
চাঁপা বনে অলি সনে লুকোচুরি গো লুকোচুরি
আলো ভরা কালো চোখে গো কি মাধুরী গো কি মাধুরী
মন চাহে যে ধরা দিতে তবু সে লাজে সরে যায়
মালা হয়ে প্রানে মম কে জড়ালো কে জড়ালো
ফুল রেনু মধু বায়ে কে ঝরালো কে ঝরালো
জানি জানি কে মোর হিয়া রাঙালো রাঙা কামনায়
শিল্পীঃ সন্ধ্যা মুখার্জী
মুভি: হারজিৎ
সুরকারঃ পাওয়া যায় নি
গীতিকারঃ প্রণাব রায়
বছরঃ পাওয়া যায় নি
সংগীত পরিচালক:রবীন চ্যাটার্জী




No comments:
Post a Comment