আমি সূর্যকে ভালবাসি, আমি বাংলাকে ভালবাসি ,
আমি ভালবাসি বাংলার এই মাটিকে ।।
আমি দিপ্ত কন্ঠে বলছি মাগো তোমায় ভালবাসি
।।
সুজলা-সুফলা আমার বাংলা কত যে সোনার ধন,
শত বাঙালীর রক্তে গড়া আমারি জন্মভুমি ,
৫২ থেকে শুরু, ভাষার জন্য দিয়েছো জীবন, স্বরণ করছি
সালাম, রফিক, বরকত, তোমাদের বিন্রম শ্রদ্ধায় ।
আমি দিপ্ত কন্ঠে বলছি মাগো তোমায় ভালবাসি
।।
স্বাধীনতা তুমি কোথায়, ৭১ তুমি কোথায়, মতিউর তুমি কোথায়,
জাহাঙ্গার তুমি কোথায়, কি দিয়ে জানাবো শ্রদ্ধা তোমায় আছে
কি
বলো আমার ।
আমি দিপ্ত কন্ঠে বলছি মাগো তোমায় ভালবাসি
।।
উৎসর্গ
৫২ ও ৭১ এর শহীদদের




