Friday, April 24, 2020

নিদির্ষ্ট সময়ের পরে কাজ শেষ করতে না পারাটা অযোগ্যতা

গতকাল সন্ধ্যায় ডাইনিং এ বসে আলোচনা চলছিলো অফিস টাইম শেষ হওয়ার পরও বসরা কেন অতিরিক্ত সময় কাজ করতে বলে?

আমি সহজেই এক বাক্যে বলবো এটা বসের অপারগতা, অযোগ্যতা ছাড়া আর কিছু নয়।এখেনে ইমার্জেন্সির বিষয়টা কিন্তু ভিন্ন, তাই বলে প্রতিদিন একই ধারা চললে অযোগ্যতা ছাড়া আর কিছুই নয়।আপনার বস বা একই পদের সহকর্মী যদি অতিরিক্ত সময় অফিস করাতে বা করতে চায় তবে সে নিদির্ষ্ট সময়ের মধ্যে তার কাজ শেষ করতে পারেনা।এটা নিয়ে সেই সকল বস, সহকর্মীরা আল্লাদে আটখানা হয়ে বলে আমি অফিসের জন্য এই করি,সেই করি নিজের প্রশংসার ফুলঝুরি ইত্যাদি ইত্যাদি-----

বিশ্বাস করুন প্রকৃত পক্ষে ঐ বস, ঐ সহকর্মী অফিসের ক্ষতি করছে, তারা এটাও উপলব্ধি করতে পারে, তাই খুব সাবধানে নিজের ঢোল নিজেই পিটায়, তা অন্য কারো হাতে গেলে যে কোন সময় ফেটে যেতে পারে।

আপনি অফিসে ভাল করতে চাইলে নিদির্ষ্ট সময়ের মধ্যে নিজের কাজ শেষ করুন, মন দিয়ে নিষ্ঠার সাথে কাজটি করুন, সৎ থাকুন, নিজের কাজকে নিজের ধর্ম  মনে করুন।

 তাহলে বসের সামনে আপনাকে ভাল হতে হবেনা, বস এমনিতেই আপনাকে ভাল ভাববেন, যোগ্য  মনে করবেন,  যদি এর ব্যতিক্রম হয় তাহলে আপনার কর্মদক্ষতা দেখে বস হিংসা করছে,ভয়ে আছে কখন জানি আমার চেয়ারটা  নিয়ে নেই।

No comments:

Post a Comment